শৈশবের ক্লাব থেকে জন্মদিনে যে উপহার পেলেন মেসি

খেলা

শৈশবের ক্লাবের কাছ থেকে ৩৮তম জন্মদিনে দারুণ এক উপহার পেলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই ফুটবল মহাতারকার নামে নিজেদের মাঠ মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামের নতুন স্ট্যান্ডের নামকরণ করেছে নিওয়েল’স ওল্ড বয়েজ।

ইতিহাসের সেরা ফুটবলারদের একজন মেসি মঙ্গলবার ৩৮ বছর পূর্ণ করেন। এই দিনই ক্লাবটি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে লিখেছে, “কোলোসো (মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামের আগের নাম) আজ নতুন একটি পাতা যোগ করেছে। ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী দুই নাম প্রথমবারের মতো একই ছাদের নিচে; আমাদের।”

৬ বছর বয়সে রসারিওর ক্লাব নিওয়েল’সে যোগ দেন মেসি। ১৩ বছর বয়সে বার্সেলোনায় পাড়ি দেওয়ার আগ পর্যন্ত ক্লাবটির যুব দলে খেলেন তিনি।

আর্জেন্টিনার আরেক কিংবদন্তি দিয়েগো মারাদোনার নামেও এই স্টেডিয়ামে একটি স্ট্যান্ড আছে। নিওয়েল’সের হয়ে ১৯৯৩-৯৪ মৌসুমে খেলেছিলেন মারাদোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *