খবর ৫২ নিউজ
অনলাইন ডেস্ক

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথার লড়াই তীব্র আকার ধারণ করেছে।
সম্প্রতি হাসনাত আব্দুল্লাহ রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী লীগবিষয়ক অন্যতম সম্পাদক’ বলে মন্তব্য করেন। এর জবাবে রুমিন ফারহানা সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আব্দুল্লাহকে তীব্র ভাষায় আক্রমণ করে ‘ফকিন্নির বাচ্চা’ বলে উল্লেখ করেন। এ সময় তিনি হাসনাত আব্দুল্লাহর আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার বিভিন্ন ছবি এবং প্রমাণও পোস্টে সংযুক্ত করেন।
দুই নেতার এমন ব্যক্তিগত আক্রমণ ও কাদা ছোড়াছুড়িতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা এবং তোলপাড় শুরু হয়েছে।
