হাইকোর্টে ২৫ জন নতুন বিচারপতি নিয়োগ

জাতীয় বাংলাদেশ

খবর ৫২ নিউজ

অনলাইন ডেস্ক

ঢাকা: রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একসঙ্গে ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছেন। সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এই প্রথমবার বিচারক পদে নিয়োগের জন্য আগ্রহীদের আবেদন গ্রহণ করা হয়েছে এবং প্রধান বিচারপতির নেতৃত্বাধীন জুডিশিয়াল জাজেস অ্যাপয়েন্টমেন্ট কমিটি তাদের সাক্ষাৎকার নিয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই ২৫ জন ব্যক্তিকে অনধিক দুই বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *