
সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের দেওয়া ১৭৯ রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৩৪ রানেই ড্রেসিংরুমে ফিরেছেন ৬ ব্যাটার। উইকেটে শেষ আশা হয়ে টিকে আছেন ওপেনার নাঈম শেখ।
একাদশে পাঁচ পরিবর্তন নিয়ে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। আগে সিরিজ জিতে যাওয়ায় কার্যত এটা টাইগারদের জন্য স্রেফ নিয়মরক্ষার। তবে এই ম্যাচ জিতলে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করবে টাইগাররা। এমন ম্যাচে একাদশে ৫টি পরিবর্তন এনেছে লিটন কুমার দাসের দল।
আজ বিশ্রাম দেওয়া হয়েছে ওপেনার পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমানকে। একাদশে ঢুকেছেন তানজিদ হাসান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ। ২০২৩ সালের জুলাইয়ের পর আজই প্রথম বাংলাদেশের জার্সিতে টি–টোয়েন্টি খেলবেন নাসুম। পাকিস্তান দলে দুটি পরিবর্তন। ফখর জামান ও খুশদিল শাহকে বাদ দিয়ে সাহিবজাদা ফারহান ও হুসেইন তালাতকে দলে নিয়েছে পাকিস্তান।
বাংলাদেশ একাদশ-মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ।
পাকিস্তান একাদশ-সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, আগা সালমান (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, হুসেইন তালাত , ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আহমেদ দানিয়াল।
