প্রথম দিনে ৮ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ২৭০

খেলা

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। সিলেটে প্রথম টেস্টের প্রথম দিনে ৮ উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ ২৭০ রান।

দলের হয়ে ৬০ ও ৫৯ রান করে আউট হয়েছেন ওপেনার পল স্টারলিং ও চেড কারমাইকেল। ৪৪ রান করে ফেরেন কার্টিস ক্যাম্পার। ৪১ রান করেন লরকান টার্কার।

প্রথম দিনের খেলা শেষ হওয়ার ঠিক আগের বলে তাইজুল ইসলামের স্পিনে বিভ্রান্ত হন জর্ডান নিল। তাকে সাজঘরে ফিরিয়ে ফুরফুরে মেজাজেই প্রথম দিনের খেলা শেষে করে ড্রেসিংরুমে ফিরল বাংলাদেশ।

তবে বাংলাদেশ প্রথম দিনে ৮ উইকেট শিকার করলেও ক্যাচ ফেলেছে ৫টি। না হয় প্রথম দিনেই অলআউট হয়ে যেত আয়ারল্যান্ড ক্রিকেট দল।

সংক্ষিপ্ত স্কোর (১ম দিন শেষে):

আয়ারল্যান্ড- ২৭০/৮ (৯০ ওভার); স্টার্লিং ৬০, কারমাইকেল ৫৯, ক্যাম্ফার ৪৪, লর্কান ৪১; মিরাজ ৩-৫০, মুরাদ ২-৪৭, হাসান ১-৩২, নাহিদ ১-৬৫, তাইজুল ১-৭২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *