৩০০ টাকায় মিলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টিকিট

খেলা

আফগানিস্তানের সঙ্গে ওয়ানডেতে হোয়াইটওয়াশ হওয়ার পর ব্যস্ততা কমছে না বাংলাদেশের। আগামী ১৮ই অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এ সিরিজের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনলাইনেই পাওয়া যাবে ম্যাচের টিকিট।

ইস্টার্ন গ্যালারির টিকিট মিলবে সর্বনিম্ন ৩০০ টাকায়। ৪০০ টাকায় দেখা যাবে শহীদ আবু সাইদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারিতে বসে। দু’টি ক্লাব হাউস গ্যালারি শহীদ মুশতাক স্ট্যান্ড ও শহীদ জুয়েল স্ট্যান্ডের টিকিটের দাম ৮০০ টাকা। ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট পাওয়া যাবে ১৫০০ টাকায়। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ২৫০০ টাকা। টিকিটের সর্বোচ্চ মূল্য থাকছে ইন্টারন্যাশনাল লাউঞ্জে, দাম ৩৫০০ টাকা। আসন্ন সিরিজটির সব টিকিট পাওয়া যাবে http://gobcbticket.com.bd/ ওয়েবসাইটে। প্লে স্টোরে ‘গো বিসিবি টিকিট ’ অ্যাপ থেকেও টিকিট ক্রয় করা যাবে। 

১৮ তারিখ প্রথম ম্যাচের পর পরের দু ’টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২১ ও ২৩শে অক্টোবর। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়। এরপর চট্টগ্রামে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *