তৃতীয় দিনেই জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

খেলা

সিলেট টেস্টের তৃতীয় দিনেই জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের করা ২৮৬ রানের জবাবে মাহমুদুল হাসান জয় (১৭১) ও নাজমুল হোসেন শান্তর (১০০) জোড়া সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৫৮৭ রান নিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

৩০১ রানে পিছিয়ে থেকে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের শেষ বিকালে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় আইরিশরা।

দ্বিতীয় দিনের খেলা শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৮৬ রান। ৪ ও শূন্য রানে অপরাজিত আছেন অ্যান্ডি ম্যাকবার্ন  ও ম্যাথিউ হ্যাম্পার। ৪৩ রান করে রান আউট হয়েছেন ওপেনার পল স্টারলিং। ১৮ রান করে ফেরেন হ্যারি টকার।

আয়ারল্যান্ডের ২৮৬ রানের জবাবে প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশ। ৩৪৪ মিনিট উইকেটে থেকে ২৮৬ বল মোকাবেলা করে ১৪টি চার আর ৪টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ১৭১ রান করেন মাহমুদুল হাসান জয়।

১৯৭ মিনিট উইকেটে থেকে ১১৪ বল মোকাবেলা করে ১৪টি বাউন্ডারির সাহায্যে ১০০ রান করে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১০৪ বলে ৯টি চার আর এক ছক্কায় ৮০ রান করে ফেরেন সাদমান ইসলাম অনিক।

১৩২ বলে ৫টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৮২ রান করেন মুমিনুল হক সৌরভ। ৬৬ বলে ৮টি চার আর একটি ছক্কার সাহায্যে ৬৬ রান করেন লিটন কুমার দাস।

সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে)

আয়ারল্যান্ড ১ম ইনিংস- ২৮৬ (৯২.২ ওভার); স্টার্লিং ৬০, কারমাইকেল ৫৯; মিরাজ ৩-৫০, হাসান ২-৪৭

বাংলাদেশ ১ম ইনিংস- ৩৩৮/১ (৮৫ ওভার); জয় ১৬৯*, সাদমান ৮০*; হ্যামফ্রিস ১-৭৮

আয়ারল্যান্ড ২য় ইনিংস- ৮৬/৫ (২৯ ওভার); স্টার্লিং ৪৩, টেক্টর ১৮; হাসান ২-৮, তাইজুল ১-২৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *