৮ ম্যাচ পর গোল হজম করে আর্সেনালের হোঁচট

খেলা

আর্সেনালের রক্ষণ দুর্গ অবশেষে ভাঙলো। দুর্দান্ত খেলতে থাকা গানার্সরা সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ আট ম্যাচে হজম করেনি একটি গোলও।অবশেষে সেই ধারাবাহিকতায় ছেদ পড়ল। নিজেদের ঘরের মাঠে আর্সেনালের জালে দুবার বল পাঠাল আট মৌসুম পর প্রিমিয়ার লিগে ফেরা সান্ডারল্যান্ড। গানারদের সঙ্গে ড্র করেছে চমক দেখাল ব্ল্যাক ক্যাটসরা।

সান্ডারল্যান্ডের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। চলতি মৌসুমে এই নিয়ে তৃতীয়বার পয়েন্ট হারাল মিকেল আর্তেতার দল।

ড্যানি ব্যালার্ডের গোলে আর্সেনাল পিছিয়ে পড়ার পর সমতা টানেন বুকায়ো সাকা। পরে চমৎকার এক গোলে সফরকারীদের জয়ের সম্ভাবনা জাগান লিয়ান্দ্রো ত্রোসার। তবে শেষ সময়ে সব হিসাব পাল্টে দেন ব্রায়ান ব্রবি।

এই ম্যাচে পয়েন্ট হারানোর পরেও ১১ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি। সমান ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে সান্ডারল্যান্ড, যারা ইতিমধ্যেই ১১ ম্যাচ খেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *