ভারতে জুমার নামাজ আদায় করলেন হামজারা

খেলা

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গতকাল বৃহস্পতিবারই মেঘালয়ের শিলংয়ের উদ্দেশে দেশ ছেড়েছেন জামাল ভূইয়াঁ-হামজা চৌধুরীরা। আজ শুক্রবার সেখানকার পুলিশ বাজার মসজিদে জুমার নামাজ আদায় করে বাংলাদেশ ফুটবল দল। 

নিজেদের ফেসবুক পেজে বাংলাদেশ ফুটবল দলের নামাজ পড়া শেষে একটি ছবি দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গতকাল সকাল নয়টার ফ্লাইটে বাংলাদেশ দল কলকাতার উদ্দেশে রওনা হয়েছে। কলকাতায় ট্রানজিটে কিছুক্ষণ অপেক্ষা করে আরেক ফ্লাইটে শিলং পৌঁছায় বাংলাদেশ। আনুমানিক বিকাল পাঁচটার সময় টিম হোটেলে যান হামজা-রাকিব হোসেনরা। 

ফুটবলে চূড়ান্ত স্কোয়াড ২৩ জনের। সবমিলিয়ে কাটছাঁট করে ২৪ জনের স্কোয়াড নিয়ে আজ সকালে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। যেখানে ২৫ মার্চ ম্যানেজার মিটিংয়ের আগে বাদ পড়বেন আরেকজন। তবে গত পরশু কিংস অ্যারেনায় অনুশীলন করেন ২৭ জন ফুটবলার। রাতে লাগেজ গোছানোর প্রস্তুতির সময় দল থেকে বাদ পড়ার খবর পান আরিফ, পিয়াস আহমেভ নোভা ও তাজ উদ্দিন।

এর আগে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ৩০ জন ফুটবলার ডেকেছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। প্রাথমিক স্কোয়াডে নতুন ডাক পাওয়া চার জনের মধ্যে দুই জন চুড়ান্ত স্কোয়াডে আসতে পারেননি। ইতালিয়ান প্রবাসী ফাহামিদুলকে ঢাকায় আনেননি কোচ। আরিফও বাদ পড়েছেন ভারত যাওয়ার আগে। নতুন মুখের মধ্যে চুড়ান্ত স্কোয়াডে আছেন হামজা চৌধুরী ও আল আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *