
খবর ৫২ ডেস্ক
ঢাকায় পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছে যুক্তরাষ্ট্র সরকার। বাংলাদেশ-চীন-তাইওয়ান অঞ্চলে গভীর অভিজ্ঞতাসম্পন্ন এই কূটনীতিক পূর্ব এশীয় বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত।
হোয়াইট হাউসের চূড়ান্ত মনোনয়ন পাওয়া ক্রিস্টেনসেন ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত তাইওয়ানে আমেরিকান ইনস্টিটিউটের (এআইটি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের উপ-পরিচালক এবং স্টেট ডিপার্টমেন্টের তাইওয়ান সমন্বয় অফিসের পরিচালক ছিলেন।
ক্রিস্টেনসেন ব্রিগহাম ইয়ং বিশ্ববিদ্যালয় থেকে চীনা ভাষা ও সাহিত্যে স্নাতক এবং জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে পূর্ব এশীয় স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ফরেন সার্ভিসে যোগদানের আগে তিনি মার্কিন বিমান বাহিনীর ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তাইওয়ানে তার সেবার জন্য ২০২১ সালে ক্রিস্টেনসেনকে তাইওয়ান সরকারের পক্ষ থেকে গ্র্যান্ড মেডেল অব ডিপ্লোমেসি এবং প্রেসিডেন্টের অফিস অর্ডার অফ দ্য ব্রিলিয়ান্ট স্টার প্রদান করা হয়।
একই ঘোষণায় হোয়াইট হাউস ভারতে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে সার্জিও গোর, বাহ
