স্থানীয় নির্বাচন ঘিরে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে এনসিপি

বাংলাদেশ রাজনীতি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জোর প্রস্তুতি নেওয়ার আভাস দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই অংশ হিসেবে দ্বিতীয় ধাপে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদে আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে দলটি। 

সোমবার (৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

পোস্টে সারজিস লিখেছেন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পক্ষ থেকে আগামী ১৫ জুন ২য় ধাপে ১০০ জন উপজেলা চেয়ারম্যান ও পৌরসভা মেয়র পদপ্রার্থী ঘোষণা করা হবে।

এর আগে, গত ১০ মে দেশের ১০০টি উপজেলা ও পৌরসভায় নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করে এনসিপি। এর মধ্যে ৩৩ জন পৌরসভার মেয়র ও ৬৭ জন উপজেলার চেয়ারম্যান পদের প্রার্থী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *