
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে।
শনিবার দুপুর দেড়টার দিকে সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সার্জারির আপডেট তুলে ধরেন। এ সময় সেখানে ডা. জাহাঙ্গীর কবির উপস্থিত ছিলেন।
তারা বলেন, ‘জামায়াতের আমীরের সার্জারিতে ৪ ব্লকে কাজ করা হয়েছে। সফলভাবে বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। ওনার শরীরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। দুই থেকে তিন পরে কেবিনে স্থানান্তর করা হবে।’
এক সপ্তাহ পরে বাসায় ফিরতে পারবেন বলে জানান তারা।
এর আগে এদিন সকাল ৬ টা ৪৫ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। ডাক্তার জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একদল চিকিৎসক তার বাইপাস সার্জারি করেন।
