সার্জারি নিয়ে মুখ খুললেন কাজল

বিনোদন

সম্প্রতি মুক্তি পেয়েছে পৃথ্ব্বীরাজ সুকুমারনের পরিচালনায় বলিউড অভিনেত্রী কাজলের নতুন ছবি ‘সরজমিন’। এই ছবিতে অভিনয় করেছেন সাইফপুত্র ইব্রাহিম আলী খানও। সম্প্রতি এই ছবি নিয়ে এক সাক্ষাৎকারে কাজলকে তার চেহারায় নানা ধরনের সার্জারি, ফিলার্স ও বোটক্স করার মতো বিষয় নিয়ে প্রশ্ন 
করা হয়। তার কাছে এই বিষয়ে মতামত চাওয়া হলে কাজল আত্মবিশ্বাসের সঙ্গেই বলেন, আমার মনে হয় এটা যার যার নিজস্ব বিষয়। যে যেভাবে নিজেকে দেখতে ভালোবাসেন ও এই বিষয়ে আত্মবিশ্বাসী- তারা চেহারায় নানা পরিবর্তন আনতেই পারেন। এটা একান্তই ব্যক্তিগত বিষয়। ছুরি কাঁচি চালিয়ে চেহারা বদলে ফেলাটা 
এমন কোনো বড় বিষয় নয় বলেই আমার মনে হয়। তার থেকেও আমার যেটা মনে হয়, শুধু নারীরাই নন, পুরুষরাও কিন্তু সার্জারির আশ্রয় নিয়ে অনেক সময় নিজের চেহারা বদলান। তবে, তা সেভাবে আলোচনায় আনা হয় না। তারকা হন বা আমজনতা- এটা একেবারেই তাদের নিজস্ব পছন্দ। এ ছাড়া বার্ধক্য নিয়ে কাজল বলেন, আমার মনে হয় বয়স হওয়া নিয়ে এত চিন্তিত হওয়ার মতো কিছু নেই। প্রকৃতির নিয়মে বয়স বাড়বেই। এটিকে স্বাভাবিকভাবেই নিতে হবে। জীবনের সমস্ত বয়সকে উপভোগ করতে জানতে হয়। এতে ভেঙে পড়ার কিছু নেই। যারা কম বয়সে প্রয়াত হয়েছেন, তারা যে জীবনটাকে আরও বেশি দিন দেখতে পেলেন না- এটা আমাকে কষ্টই দেয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *