বাবা জসীমের কবরে শায়িত পুত্র রাতুল

বিনোদন

বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন চিত্রনায়ক জসীমের মেজ ছেলে ও সংগীতশিল্পী এ কে রাতুল। আজ সকাল সাড়ে আটটায় বনানী কবরস্থানে জসীমের কবরে সমাহিত করা হয় তাকে। গতকাল বাদ মাগরিব উত্তরার ৭ নম্বর সেক্টরের পার্ক মসজিদে রাতুলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গতকাল উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল। পরে তাকে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে লুবনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। উল্লেখ্য, রাতুল ওন্ড ব্যান্ডের ভোকালিস্ট ও বেজিস্ট ছিলেন। এছাড়া তিনি রক সংগীতের একজন প্রযোজকও ছিলেন। আবার অন্য ব্যান্ডেও কাজ করেছেন তিনি। অর্থহীনের ফিনিক্সের ডায়েরি-১-এর সাউন্ডের কাজ করেছেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *