লালবাগ কেল্লায় হলো বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ট্রফি উন্মোচন

খেলা

আগামীকাল শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে আজ ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লায় আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো সিরিজের ট্রফি। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক শাই হোপ।

ঐতিহাসিক লালবাগ কেল্লার সামনে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে দুই অধিনায়ক হাতে তুলে নিলেন ট্রফি। সিরিজ শুরুর আগেই দুজনের মধ্যে দেখা গেল বন্ধুত্বপূর্ণ পরিবেশ। মনে হচ্ছিল, মিরাজ যেন হোপকে ঘুরিয়ে কেল্লার ইতিহাস দেখাচ্ছেন। এখন ট্রফিটা দুজনেরই, তবে সিরিজ শেষে সেটা কার হাতে উঠবে, সেটিই এখন দেখার বিষয়।

এদিকে আলোকচিত্রীদের ডাকে হাসিমুখে পোজ দেন মিরাজ ও হোপ। সংবাদমাধ্যমের ক্যামেরার ঝলকে জমে ওঠে লালবাগ কেল্লা প্রাঙ্গণ। 

এত আয়োজন যে সিরিজকে ঘিরে, সে ওয়ানডে সিরিজ শুরু হবে আগামীকাল শনিবার। বাংলাদেশ সময় ১টা ৩০ মিনিটে মাঠে গড়াবে এই ম্যাচ। তিন ম্যাচের এই সিরিজের বাকি দুই ম্যাচ হবে ২১ ও ২৩ অক্টোবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *