বাংলাদেশে কি শাকিব খানের নায়িকা নেই, প্রশ্ন দীপা খন্দকারের

বিনোদন

 ডিজিটাল ডেস্ক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১৫:১৯

ঈদ মানেই শাকিব খানের সিনেমা, এটা যেন টিকে থাকা ইন্ডাস্ট্রির অপরিহার্য নিয়ম হয়ে গেছে। আগামী ঈদেও নতুন সিনেমা নিয়ে হাজির হবেন শাকিব খান। সিনেমার নামও ঠিক হয়ে গেছে, ‘ওয়ানস আপন আ টাইন ইন ঢাকা’। ট্যাগলাইন- ‘আমি কালা’।
 
ঢাকা শহরের নব্বইয়ের দশকের আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমার কাহিনি অনেকটাই সত্য ঘটনা অবলম্বনে নির্মাতা সূত্র এমনটাই জানাচ্ছে। এ সিনেমার মাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ এবার পা রাখছেন বড় পর্দায়।

আমি কালা’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করার কথা শোনা যাচ্ছে টলিউডের মধুমিতা সরকারের। আর এই খবর ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।
 
ফেসবুকে একটি শেয়ার করে ছোট পর্দার অভিনেত্রী দীপা খন্দকার লিখেছেন, ‘এটা কি যৌথ প্রযোজনার সিনেমা? যদি শুধু বাংলাদেশের হয়, তাহলে আমাদের দেশে কি লিড ফিমেল (নায়িকা) রোল করার মতো কোনো শিল্পী নেই? কেন এমন কাস্টিং হচ্ছে?’

দীপা খন্দকারের এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।

পোস্টে এমডি সুজন মল্লিক নামে একজন মন্তব্য করেছেন, ‘শিল্পীদের কোনো দেশ হয় না, তারা সবার। বাংলাদেশের তুলনায় কলকাতার ফিমেলরাই অনেক সময় এগিয়ে থাকে। রাজ্জাকসহ অনেকেই তো কলকাতায় কাজ করেছেন।’

তবে জানা গেছে, সিনেমার শিরোনাম বা নায়িকা কেউই এখনো চূড়ান্ত হয়নি। তবে পরিচালক ও শাকিব খান দুজনই নিশ্চিত করেছেন- তারা আসন্ন ঈদে নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *