প্রথমবারের মতো হাইপারসনিক ব্যালেস্টিক মিসাইল সামনে আনলো তুরস্ক

আন্তর্জাতিক

প্রথমবারের মতো হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে তুরস্ক। মঙ্গলবার ইস্তাম্বুলে আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা (আইডিইএফ) উপলক্ষে টাইফুন ব্লক-৪ নামের এই ক্ষেপণাস্ত্রটি জনসম্মুখে নিয়ে এলো দেশটি। তুরস্ক নিজেই তৈরি করেছে অত্যাধুনিক এই ক্ষেপণাস্ত্র। প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম রোকেটসান। তুর্কি টুডের বরাত দিয়ে এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, দূর পাল্লার এই ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য ৬ দশমিক ৫ মিটার। ওজন ২৩০০ কিলোগ্রাম। ক্ষেপণাস্ত্রটি ঘণ্টায় ৮০০ কিলোমিটার দূরত্ব পারি দিতে সক্ষম। ইতিমধ্যেই ক্ষেপণাস্ত্রটি বেশ প্রশংসা কুড়িয়েছে। টাইফুন ব্লক-৪ তৈরির মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা খাতের নতুন মাইল ফলক ছুঁয়েছে তুরস্ক। প্রায় ৭ টনের কাছাকাছি নতুন প্রজন্মের এই হাইপারসনিক মিসাইল। এই ক্ষেপণাস্ত্রটি মাল্টি ওয়ারহেড সম্বলিত। একটি ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের একাধিক কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে এটি শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে তাদের কেন্দ্রে আঘাত হানতে পারবে।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *