
মেঘালয়ের লোমহর্ষক ‘হানিমুন হত্যাকাণ্ড’র ঘটনাটি এবার পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন আমির খান। ‘মেঘালয় মার্ডার’ নিয়ে বেশ পড়াশোনা করছেন অভিনেতা। সোনম-রঘুবংশীকে নিয়ে নিত্যদিন খবরের কাগজ, নানা তথ্য ঘাঁটছেন। প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে বিয়ের মাত্র দিন দুয়েকের মাথায় স্বামীকে খুন করে নবপরিণীতার দেহ লোপাটের কাণ্ডের ঘটনাটি এবার পর্দায় দেখাতে চলেছেন আমির।
