ডালিয়ানে ‘গ্রীষ্মকালীন দাভোস’ সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রচ্ছদ

চীনের ডালিয়ানে আজ থেকে শুরু হওয়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ (এ্যানুয়াল মিটিং অব দি নিউ চ্যাম্পিয়নস)-এর বার্ষিক সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সকাল ১০টায় ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সভায় প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেন। ১৭তম এই বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশের অর্থনীতিতে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।


এবারের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানরা অংশ নিচ্ছেন। সম্মেলনে উপস্থিত ছিলেন গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ।


৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে আসা রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী নেতা, স্বনামধন্য শিক্ষাবিদ এবং গণমাধ্যমসহ ১,৭০০ জনেরও বেশি প্রতিনিধি এই গুরুত্বপূর্ণ সভায় অংশ নিচ্ছেন।


বিশেষজ্ঞদের মতে, সামার দাভোসে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইমেজ আরও উজ্জ্বল করবে। বিশ্ববাজারের ‘বেস্ট প্র্যাকটিস’ বা সর্বোত্তম চর্চাগুলো গ্রহণের মাধ্যমে বাংলাদেশের জাতীয় সক্ষমতা বৃদ্ধি পাবে, যা দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক ভিতকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা পালন করবে।


সম্মেলনের বিভিন্ন সেশনে প্রধানমন্ত্রী অন্যান্য বিশ্বনেতাদের সাথে বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত উন্নয়ন এবং টেকসই প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *