টি-টোয়েন্টি সিরিজ জিতে শ্রীলঙ্কা থেকে ঢাকায় টাইগাররা

খেলা

শ্রীলঙ্কা সফরের টি-টোয়েন্টি সিরিজে জয় তুলে নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল। গতকাল তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ৮ উইকেটের জয়ে লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো সীমিতি ওভারের সিরিজও জিতে নিয়েছে টাইগাররা।

প্রায় দেড় মাসের সফর শেষে দেশের মাটিতে পা রেখেছে বাংলাদেশ দল। আজ দুপুরে ঢাকার শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় টাইগারা। সফরের প্রথম সিরিজে টেস্টে ১-১ ব্যবধানে ড্র করে সফরকারীরা। এই সিরিজ দিয়েই লাল বলের অধিনায়কত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত। পরে ওয়ানডে সিরিজ বাংলাদেশ খোয়ায় ২-১ ব্যবধানে। টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে হেরে পরের দুটিতে বড় ব্যবধানে জয় তুলে নেয় লিটন কুমার দাসের দল। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে টাইগারদের জয় যথাক্রমে ৮৩ রান ও ৮ উইকেটের। দেশে পা রাখার পর বাংলাদেশ দলের প্রশংসায় টিম ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘আমাদের সবার আস্থা রাখতে হবে এই টিমের ওপর। আমরা যদি সাপোর্ট করি, এই টিম নিয়ে ইনশাআল্লাহ অনেক দূর যেতে পারব।’

পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরবর্তী মিশন ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সে লক্ষ্যে গতকালই ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচগুলো গড়াবে আগামী ২০, ২২ ও ২৪শে জুলাই। সবগুলো ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *