
সাম্প্রতিক সময়ে দেশের সর্বক্ষেত্রে মব জাস্টিসের ঘটনা আলোচনায়। এবার এ ঘটনা নিয়ে তৈরি হলো নাটক ‘আমারও গল্প আছে’। নাটকটি পরিচালনা করেছেন রানা বর্তমান। মূলত, বাবা ও মেয়ের গল্প নিয়েই নাটকটি। এতে অভিনয় করেছেন- আজিজুল হাকিম ও মেয়ে চরিত্রে শিশুশিল্পী মুনতাহা এমিলিয়া। পরিচালক জানান, নাটকটি আগামী শুক্রবার চ্যানেল আইয়ে প্রচার হবে।
