জাপানের কাছে ১১ গোলের হার বাংলাদেশের

খেলা

বাংলাদেশ নারী অনূর্ধ্ব ১৮ দল চলমান এশিয়া কাপ হকিতে প্রথমবার অংশগ্রহণ করেছে। আর অভিষেক আসরের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের নারীরা। চীনের ডাজহু শহরে চলমান টুর্নামেন্টে জাপানের কাছে আজ ১১-০ গোলে হেরেছে বাংলাদেশ।  
আজ বাংলাদেশের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল। প্রথম কোয়ার্টারে এক গোলে হজম করেছিল। পরের পনেরো মিনিটে জাপান আরো দুই গোল দেয়। মধ্য বিরতিতে বাংলাদেশ ৩ গোলে পিছিয়ে থেকে ড্রেসিংরুমে ফেরে।    বিরতির পরও বাংলাদেশ খেলায় লড়াই করেছে। তৃতীয় কোয়ার্টারে জাপান মাত্র এক গোল করে। শেষ কোয়ার্টারে বাংলাদেশ নারী হকি দল একেবারে এলেমেলো হয়ে পড়ে। ১৫ মিনিটের মধ্যে সাত গোল হজম করে। ফলে ১১-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জাপান।
আগামীকাল বালক দল শ্রীলঙ্কা ও বালিকা দল উজবেকিস্তানের মুখোমুখি হবে। চীনের সময় অনুযায়ী, দুটি ম্যাচই হবে বিকেলে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *