কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক

বাংলাদেশ রাজনীতি

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল (ইউনাইটেড) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে বগুড়া থেকে এয়ার অ্যাম্বুলেন্সে এনে হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে বগুড়ায় নিজ বাসায় হঠাৎ তীব্র বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত বগুড়ার টিএমএস হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আজ শুক্রবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয় এবং কন্টিনেন্টাল (ইউনাইটেড) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি অধ্যাপক এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধায়নে রয়েছেন বলে জানা গেছে। 

এদিকে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে। একই সঙ্গে তার আশু আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *