
পাকিস্তান যেন দেখালো টি-টোয়েন্টিতে কিভাবে বড় রান তাড়া করতে জিততে হয়! প্রথম দুই ম্যাচে বাংলাদেশ বড় রান তাড়ায় বাজেভাবে হারলো। আর আজ বড় রান ডিফেন্ড করতে গিয়েও হারলো। ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলো লিটন কুমার দাসের দল।
লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। টাইগারদের ১৯৬ রান তাড়ায় ১৬ বল বাকি থাকতেই টপকে গেছে পাকিস্তান। এ নিয়ে টানা ৩ ম্যাচেই হারল বাংলাদেশ। আর টি-টোয়েন্টিতে হার টানা ৫ ম্যাচে।
