বাংলাদেশ কি হোয়াইটওয়াশ এড়াতে পারবে?

খেলা

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দুই ম্যাচে জিতে সিরিজ আগেই নিশ্চিত করেছে স্বাগতিক পাকিস্তান। আজ শেষ ম্যাচে টাইগারদের সামনে  হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ।

রাত ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

সিরিজের প্রথম দুই ম্যাচে ২০২ রান তাড়া করতে গিয়ে প্রথম ম্যাচে বাংলাদেশ হারে ৩৭ রানে। পরের ম্যাচে হারে ৫৭ রানে। 

সিরিজ হেরে গেলেও আশা হারাচ্ছেন না বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। তিনি বলেছেন, ‘আমাদের আরও একটি সুযোগ আছে। এ মুহূর্তে আমাদের একসঙ্গে বসে আলাপ করতে হবে কীভাবে আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি। কারণ, এটি পুরোপুরি মানসিকতার ব্যাপার।’

ঘুরে দাঁড়াতে গেলে লিটনকেই সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে। ব্যাটার হিসেবে রান তো করতেই হবে বাকি ব্যাটারদেরও জাগিয়ে তুলতে হবে। বাংলাদেশ দলে এটাই সম্ভবত সবচেয়ে কঠিন কাজ। ব্যাটাররা কেউই প্রত্যাশা পূরণ করতে পারছেন না, সবাই ব্যর্থ হচ্ছেন। শেষ ম্যাচটাতে ব্যাটিং বিভাগে উন্নতি না হলে জয়ের সম্ভাবনা তৈরি হবে না। 

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশের ড্রেসিংরুমে অস্বস্তিও বেড়েছে। নিয়মিত পেসার শরিফুল ইনজুরিতে ছিটকে গেছেন। দলের মূল বোলারকে হারিয়ে স্বাভাবিক ভাবেই কঠিন চাপে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানকে তো সিরিজ শুরুর আগেই হারিয়েছে, এবার শরিফুলকে হারাতে হয়েছে। সবমিলিয়ে খর্বশক্তির পেস আক্রমণ পাকিস্তানের ব্যাটারদের ওপর কতটা প্রভাব বিস্তার করতে পারে সেটাই দেখার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *