
বাংলাদেশের ক্রিকেটের দুই উজ্জ্বল নক্ষত্র মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ভবিষ্যৎ পরিকল্পনা জানা গেল। দুজনেই আন্তর্জাতিক কোচ হতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রধান আমিনুল ইসলাম বুলবুল।
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন কার্যালয়ে রোববার বিকেলে সৌজন্য সাক্ষাতে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা জানান বিসিবির নবনির্বাচিত সভাপতি।
মাহমুদউল্লাহর পরিচয় এখন জাতীয় দলের সাবেক ক্রিকেটার। মুশফিক বিদায় বলেছেন ওয়ানডে ও টিটোয়েন্টিকে; তবে খেলে যাচ্ছেন টেস্ট। দুজনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে গণমাধ্যমকে জানান বুলবুল।
“আমি বিসিবিতে জয়েন করার আগেই আমার সঙ্গে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ যোগাযোগ করেছে। তারা আন্তর্জাতিক কোচ হতে চায়। এই ট্রেনিং এডুকেশন প্রোগ্রামগুলো আমরা ক্রিকেট বোর্ডের মাধ্যমে পরিচালিত করব।”
