স্ত্রীসহ দুর্নীতির মামলায় অব্যাহতি পেলেন খালেদা জিয়ার ভাই

বাংলাদেশ

স্ত্রী কানিজ ফাতেমাসহ দুদকের দায়ের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার।

মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. কবির উদ্দিন প্রামাণিক এ আদেশ দেন।

এদিন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবীরা এ মামলার দায় হতে তাদের অব্যাহতি চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের মামলার দায় হতে অব্যাহতি দেন।

শুনানি চলাকালে শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা আদালতে উপস্থিত ছিলেন।

জানা যায়, সম্পদের তথ্য চেয়ে ২০০৭ সালে শামীমকে নোটিশ দেয় দুদক। কিন্তু সেই নোটিশের পর সম্পদের তথ্য গোপন করায় তার বিরুদ্ধে অনুসন্ধান শেষে ২০০৮ সালে রমনা থানায় মামলা করে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *