৮ আগস্ট কোনো বিশেষ কর্মসূচি নেই

জাতীয় প্রচ্ছদ শিরোনাম

১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালিত হবে

২৯ জুন ২০২৫

রোববার উপদেষ্টা পরিষদের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ এবং ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হবে। তবে ৮ আগস্ট কোনো বিশেষ কর্মসূচি রাখা হয়নি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এই সিদ্ধান্ত নিশ্চিত করেছেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

এর আগে, মন্ত্রিপরিষদ বিভাগের এক পরিপত্রে ৫ আগস্ট-কে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ এবং ৮ আগস্ট-কে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করা হয়েছিল। এছাড়া, গণঅভ্যুত্থানের সময় ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হওয়ায় ওই দিনটিকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।

তবে ৮ আগস্ট-কে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণার বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতা সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও আখতার হোসেন আপত্তি জানিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *