৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ শুরু

জাতীয় শিরোনাম

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। সোমবার বিকাল ৩টায় বাংলাদেশ টেলিভিশনে বাজেট বক্তৃতা শুরু করেন তিনি।

আগামী ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। 

এর আগে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়। সোমবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় এই অনুমোদন দেয়া হয়। 

জুলাই অভ্যুত্থানে ভিন্ন বাস্তবতায় সংসদের বাইরে ভিন্ন আঙ্গিকে এবার বাজেট উপস্থাপন করা হচ্ছে। 

২০২৫-২৬ অর্থবছরের এই বাজেট প্রস্তাব পাস হবে ৩০ জুন। ১ জুলাই থেকে শুরু হবে নতুন অর্থবছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *