হুথিদের দখলে থাকা ব্রিটিশ জাহাজে বোমাবর্ষণ ইসরাইলের

আন্তর্জাতিক

ইয়েমেনে বিমান হামলার সময় হুথি যোদ্ধাদের দখলে থাকা ব্রিটিশ মালিকানাধীন একটি জাহাজে বোমাবর্ষণ করেছে ইসরাইল।

গ্যালাক্সি লিডার নামে জাহাজটি ২০২৩ সালের নভেম্বরে কমান্ডো স্টাইলে হেলিকপ্টার থেকে সন্ত্রাসীরা ছিনতাই করে, যা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে। হুথিরা ওই জাহাজে রাডার লাগানোর কথা জানিয়েছে, যার ফলে তারা সমুদ্রে নজর রাখতে পারে। ২০২৪ সালের জানুয়ারিতে এর ক্রুদের মুক্তি দেওয়া হয়।

বাহামায় নিবন্ধিত পণ্যবাহী জাহাজটি একটি ব্রিটিশ কোম্পানির মালিকানাধীন, যার আংশিক মালিকানা রয়েছে ইসরাইলি ব্যবসায়ী রামি উঙ্গারের। আইডিএফের মতে, রোববার রাতে ইসরাইলি হামলায় প্রায় ৫০টি ক্ষেপণাস্ত্র এবং বোমা ব্যবহৃত হয়েছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে হুথিরা। এর অংশ হিসাবে ইসরাইলের উপর মিসাইল হামলা চালিয়ে এবং লোহিত সাগরে জাহাজ চলাচল বিঘ্ন ঘটিয়ে বিশ্ব বাণিজ্য ব্যাহত করেছে। সূত্র: দ্য টেলিগ্রাফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *