খবর ৫২ ডেস্ক

ঢাকা: দেশের বাজারে আবারও বাড়ানো হলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ তিন হাজার ৪৪ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে, যা বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে। এর ফলে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৭৮ হাজার ৮৩২ টাকায় পৌঁছেছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে খাঁটি স্বর্ণের দাম (তেজাবি স্বর্ণ) বাড়ার কারণে স্থানীয় বাজারেও এই দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দামের তালিকা:
- ২২ ক্যারেট: প্রতি ভরি ১,৭৮,৮৩২ টাকা
- ২১ ক্যারেট: প্রতি ভরি ১,৭০,৭০৩ টাকা
- ১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৪৬,৩১৩ টাকা
- সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,২১,১৬৬ টাকা
এদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। রুপার পূর্বনির্ধারিত দামই বহাল রয়েছে।
রুপার বর্তমান দাম:
- ২২ ক্যারেট: প্রতি ভরি ২,৮১১ টাকা
- ২১ ক্যারেট: প্রতি ভরি ২,৬৮৩ টাকা
- ১৮ ক্যারেট: প্রতি ভরি ২,২৯৮ টাকা
- সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৭২৬ টাকা
