শিখা অনির্বাণে প্রেসিডেন্ট ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

জাতীয় শিরোনাম

সশস্ত্র বাহিনী দিবস

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঢাকার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

শুক্রবার সকালে বীর শহীদদের প্রতি এ শ্রদ্ধা জানান তারা।

সশস্ত্রবাহিনী দিবস আজ। ২১শে নভেম্বর স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে একটি মহান দিন। বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে ১৯৭১ সালের এই দিন থেকে। প্রতি বছরের মতো এবারো যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সশস্ত্রবাহিনী দিবস উদ্‌যাপিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *