শিক্ষার্থী, প্রতিবন্ধী ও প্রবীণদের জন্য রেলের ভাড়ায় ছাড়

জাতীয়

শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য মেট্রোরেল ও রেলসেবায় ২৫ শতাংশ ভাড়া ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ মঙ্গরবার এ কথা জানান সড়ক পরিবহন ও সেতু, রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, শিক্ষার্থী, প্রতিবন্ধী ও প্রবীণদের জন্য রেলের নতুন ভাড়া কার্যকর হতে কিছুটা সময় লাগবে।

রেলমন্ত্রী বলেন, ‘আসন্ন ঈদযাত্রায় বাস ভাড়া বাড়ার কোনো শঙ্কা নেই। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।’

মন্ত্রী বলেন, ঈদযাত্রা স্বাভাবিক ও নিরাপদ রাখতে পরিবহন খাতে মনিটরিং জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *