লিটনের দুঃসময় চলছেই, আউট হলেন এক অঙ্কে

খেলা

লিটন দাসের দুঃসময় যেন কাটছেই না। ফরম্যাট বদলাচ্ছে, কিন্তু লিটনের ব্যাটে রান আসছে না একটুও। শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তিনি আউট হলেন মোটে ৬ রান করে।

লেগ স্পিনের বিপক্ষে লিটন আজ শুরু থেকেই হাঁসফাঁস করছিলেন। জেফরি ভ্যান্ডারসের বলে আউট হওয়ার এক ডেলিভারি আগেই বিট হয়েছিলেন তিনি। অষ্টম ওভারের তৃতীয় বলে ভ্যান্ডারসের করা গুগলি তার ব্যাট প্যাডের ফাঁক গলে বেরিয়ে যায়। সেটা এরপর স্টাম্পও মিস করে যায়, উইকেটরক্ষকও ধরতে পারেননি। বাই থেকে চার রান পায় বাংলাদেশ।

তবে লিটনের সে বাঁচা খুব বেশিক্ষণ টেকেনি। এক বল পরই আরও এক গুগলিতে উইকেট যায় তার। ভ্যান্ডারসের বলে সুইপ করতে গিয়েছিলেন তিনি। তবে তা ব্যাট প্যাডের ফাঁক গলে গিয়ে লাগে তার প্যাডে। বাংলাদেশ রিভিউ নিয়েছিল, তবে সেটায় দেখা যায় ইমপ্যাক্ট ছিল আম্পায়ার্স কলে। ফলে রিভিউ টিকে গেলেও উইকেট খোয়ায় বাংলাদেশ। 

শ্রীলংকায় ওয়ানডে সিরিজে রানের দেখা পাননি লিটন। এক ম্যাচে খেলেছিলেন, আউট হয়েছেন ০ রানে। এবার টি-টোয়েন্টি সিরিজের শুরুতেও রান পেলেন না অধিনায়ক লিটন।

তার বিদায়ের আগে তানজিদ হাসান তামিম আউট হয়েছেন ১৬ রানে। লিটনের পর পারভেজ হোসেন ইমনও আউট হয়েছেন ২২ বলে ৩৮ রান করে। ভালো শুরুর পরও দলীয় ৬৭ রানে ৩ উইকেট খুইয়ে বসে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *