যেমন পুরুষ পছন্দ রাশমিকার

বিনোদন

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। সম্প্রতি এক আলোচনা সভায় তাকে জিজ্ঞেস করা হয়, কেমন পুরুষ পছন্দ তার। তিনি জানান, বাবার প্রতিটি কথা তার কাছে বেদবাক্যের মতো। বড় হয়ে ওঠার মধ্যে মায়ের তেমন ভূমিকা নেই। পরিবারে মহিলাদের বাস কেবল অন্দরমহলে। মহিলাকে রক্ষা করাই পুরুষের বড় দায়িত্ব। শত্রুকে রক্তাক্ত করতে সে দুইবার ভাবে না। প্রেমিকা বা স্ত্রীর সঙ্গেও তার সমীকরণ অন্যরকম। অভিমান হলে প্রেমিকাকে শারীরিকভাবে আঘাত করতেও দু’বার ভাবে না সে। আবার সেই আঘাতে প্রলেপ দিতে প্রেম উজাড় করে দেয়। সবই তার মর্জিমাফিক। মন চাইলে কখনো মারধর, গালাগালি, কখনো আবার প্রেম আর আবেগ। আবার নিজের লক্ষ্যে পৌঁছাতে পরনারীর সঙ্গে শয্যা ভাগ করতেও সে দু’বার ভাবে না। কিন্তু নিজের প্রেমিকার অন্য পুরুষ বন্ধু তার চোখের বিষ। এমন পুরুষই নাকি পছন্দ রাশমিকার। সন্দীপ রেড্ডি বঙ্গা তার ছবি ‘অ্যানিমেল’ এ এমন এক পুরুষকেই তুলে ধরেছেন। রণবিজয় নামে সেই চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর কাপুর। সেই আলোচনা সভায় এক অনুরাগী রাশমিকাকে প্রশ্ন করেন, বাস্তবে কি রণবিজয়ের মতো পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াবেন? উত্তরে তিনি বলেন, আমি সত্যিই বিশ্বাস করি, তুমি যদি কাউকে ভালোবাসো এবং সেও যদি তোমাকে ভালোবাসে, তার মধ্যে কিছু পরিবর্তন আসে। এই উত্তর শুনে সঞ্চালক বলেন, সত্যিই কি কাউকে পরিবর্তন করা সম্ভব? এই ধারণা কিন্তু একেবারেই শিশুদের মতো। রাশমিকা আত্মপক্ষ সমর্থন করে জানান, ছোটবেলা থেকে যারা প্রেম করেন, একসঙ্গে বড় হয়ে ওঠেন, তাদের মধ্যে পরিবর্তন আসতে থাকে। অল্প বয়সে তারা জানতেনই না কোন দিকে যাবেন, কেমন হয়ে উঠবেন। কিন্তু একটা সময় পর বোঝা যায়, পরিণতিবোধ এসেছে, বদলও এসেছে। সেটা পরস্পরের সঙ্গে থাকলেই বোঝা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *