মারা গেছেন নায়ক জসিমের ছেলে রাতুল

বিনোদন

চিত্রনায়ক জসীমের ছেলে ও ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম  খবরটি নিশ্চিত করেছেন।

সিয়াম ইবনে আলম জানান, উত্তরার একটি জিমে হঠাৎ হৃদ্‌রোগে আক্রান্ত হন রাতুল। পরে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে লুবানা হাসপাতালে নেওয়া হয়। এর ঘণ্টাখানেক পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। 

এ. কে. রাতুল শুধু একজন সংগীতশিল্পী নন, ছিলেন তার বাবার মতোই এক নিবেদিতপ্রাণ শিল্পী। তার অকালপ্রয়াণে বন্ধু, সহশিল্পী ও সংগীতপ্রেমীদের মাঝে নেমে এসেছে গভীর শোক। ব্যান্ডসংগীতের পাশাপাশি স্টুডিও নির্মাণ ও সাউন্ড ডিজাইনেও তিনি ছিলেন পরিচিত মুখ। বাংলা চলচ্চিত্রের কালজয়ী নায়কদের একজন ছিলেন জসীম। সমকালীন সময়ে অ্যাকশন ধারার হিরো হিসেবে খ্যাতি ছিলো তার। মৃত্যুকালে তিন পুত্র রেখে গেছেন জসিম। তারা হলেন- সামী, রাতুল ও রাহুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *