ভবনের গেটে আছড়ে পড়ে বিমানটি, সেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল

বাংলাদেশ

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এদিকে  বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ২০ জনকে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর ১টা ৬ মিনিটে ভবনের গেটে আছড়ে পড়ে বিমানটি। সেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে তাদের বেশির ভাগই শিক্ষার্থী। হতাহতের সংখ্যা বাড়ার আশংকা করা হচ্ছে। 

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল গণমাধ্যমকে বলেন, ‘বিমানটি একটি ভবনের গেইটে আছড়ে পড়ে। সেটি অ্যাকাডেমিক ভবন। সেখানে স্কুলের বাচ্চাদের ক্লাস চলছিল।’

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে আমাদের কয়েকটি ইউনিট কাজ করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *