
তাওহীদ হৃদয়ের শাস্তি ইস্যুতে বেকায়দায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একবার শাস্তি দিয়ে পড়ে নিয়ম বদলে হৃদয়কে খেলার অনুমতি দেয় তারা। এরপর আম্পায়ারদের তোপের মুখে ফের শাস্তি পুনর্বহাল করা হয়। এতে ক্ষোভ প্রকাশ করেন ক্রিকেটাররা। শুক্রবার (২৫ এপ্রিল) এই ইস্যুতে তামিমের নেতৃত্বে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বৈঠকে বসেন তারা।
সে বৈঠকের পর সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে বোর্ডের ওপর ক্ষোভ ঝেড়েছেন তামিম। হৃদয় এবং ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফিক্সিং ইস্যুতে বিসিবির কর্মকাণ্ডে উষ্মা প্রকাশ করেছেন তিনি।
হৃদয়ের শাস্তি ইস্যুতে তামিম বলেছেন, তাওহীদ হৃদয়ের যে শাস্তি ছিল সেটা সে ভোগ করেছে। এখন দুইটা ম্যাচ খেলার পর কালকে শুনলাম তাকে আবার সাসপেন্ড করেছে। এটা কোন নিয়মে কীভাবে করেছে, সেটা আমার জানা নাই। এটা খুবই হাস্যকর। এটা কোনোভাবেই সাসপেন্ড হতে পারে না।
বিস্তারিত আসছে…
