খবর ৫২

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ‘বাংলাদেশ বিমান অর্ডার ১৯৭২ (পুনর্গঠন ও সম্প্রসারণ) আইন ২০২০’-এর ধারা ৩০(সি) এবং ‘দ্য কোম্পানিজ অ্যাক্ট ১৯৯৪’ অনুসারে শেখ বশিরউদ্দীনকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে।
একই সঙ্গে, বিমানের বর্তমান চেয়ারম্যান এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীর নিয়োগ বাতিল করা হয়েছে। এই পরিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটির শীর্ষ নেতৃত্বে নতুন মুখ এলেন।
