বিডিআর বিদ্রোহ মামলায় শেখ হাসিনার ৫৭ বার ফাঁসি হওয়া উচিত : আমানউল্লাহ আমান

প্রচ্ছদ রাজনীতি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেন, ‘বিডিআর বিদ্রোহের মামলায় শেখ হাসিনার ৫৭ বার ফাঁসি হওয়া উচিত। কারণ তার নির্দেশে মেধাবী ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদায় নিয়েছে। তিনি প্রতিহিংসার বশবর্তী হয়ে বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করেছেন। এদেশের জনগণ আওয়ামী লীগকে আর কখনো ক্ষমতায় দেখতে চায় না।’

খুলনা বিভাগের ছয়টি জেলার বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে যশোরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে স্থানীয় একটি হোটেলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিএনপির নবনিযুক্ত কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের সহধর্মিণী অধ্যাপক নার্গিস বেগম।

দলের খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান, কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মো: ইয়াহইয়া।

সভায় যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিএনপি এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা অংশ নেন। সভা পরিচালনা করেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *