
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে প্রাথমিক সদস্য পদের ফরম পুরণ করে তিনি বিএনপিতে যোগদান করেন।
এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্নিগ্ধর যোগদানের কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে।
