বয়সের কারণে অসংলগ্ন আচরণ করছেন ট্রাম্প

আন্তর্জাতিক

প্রতি ১০ মার্কিন নাগরিকের ৬ জনই মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আরও বেশি অসংলগ্ন প্রকৃতির হয়ে উঠছেন। ট্রাম্পের ব্যাপারে এমন মনোভাব পোষণকারী মার্কিন নাগরিকদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক রিপাবলিকান সমর্থকও আছেন। রয়টার্স/ইপসোসের করা নতুন এক জনমত জরিপে এমন চিত্র দেখা গেছে।

জরিপে অংশ নেওয়া লোকজনের মধ্যে ৬১ শতাংশ বলেছেন, ট্রাম্প বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অসংলগ্ন হয়ে উঠছেন বলে তারা মনে করেন। দলভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৮৯ শতাংশ ডেমোক্র্যাট, ৩০ শতাংশ রিপাবলিকান ও ৬৪ শতাংশ স্বতন্ত্র ভোটার ট্রাম্পের সম্পর্কে এমন দৃষ্টিভঙ্গি পোষণ করেন।

হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইংলে এ জরিপের ফলাফলকে ‘মিথ্যা ও বেপরোয়া বয়ানের’ দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন। তার দাবি, ট্রাম্পের ‘তীক্ষèতা, তুলনাহীন শক্তি ও নজিরবিহীনভাবে তার সঙ্গে যোগাযোগের সুযোগ তাকে তার পূর্বসূরি ডেমোক্র্যাট নেতা জো বাইডেনের থেকে আলাদা করেছে।’

সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্পের সামগ্রিক জনপ্রিয়তার হারে খুব সামান্যই পরিবর্তন হতে দেখা গেছে। নতুন জরিপে প্রায় ৪০ শতাংশ উত্তরদাতা প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কাজের প্রতি সমর্থন জানিয়েছেন, যা চলতি মাসের শুরুর দিকের তুলনায় ২ শতাংশ পয়েন্ট বেশি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার শুরুর দিকে ট্রাম্পের জনপ্রিয়তার হার তুলনামূলক বেশি ছিল। তখন ৪৭ শতাংশ মানুষ প্রেসিডেন্ট হিসেবে তার কাজে সমর্থন দিয়েছিল। গত বছরের এপ্রিলের পর থেকে জনমত জরিপগুলোতে তার জনপ্রিয়তার হার এক-দুই শতাংশের ব্যবধানে স্থিতিশীল রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *