বন্দর আব্বাসে মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আন্তর্জাতিক

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসে একটি মার্কিন নির্মিত ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ‘লুকাস’ নামের ওই ড্রোনটি আত্মঘাতী (কামিকাজে) হামলার কাজে ব্যবহৃত হতো।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটির গতিবিধি শনাক্ত করার পর নির্ভুল হামলার মাধ্যমে এটি ভূপাতিত করে। তবে ড্রোনটি কখন এবং কীভাবে ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

.

প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ইরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

.

হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরকে ঘিরে সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছে। এর মধ্যেই মার্কিন নির্মিত ড্রোন ভূপাতিতের এই দাবি দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ এই অঞ্চলে পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের কারণে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বাড়ছে। বিশেষ করে হরমুজ প্রণালির নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *