প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে বেলজিয়ামের রানির সাক্ষাৎ

আন্তর্জাতিক

খবর ৫২ ডেস্কঃ নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেলজিয়ামের রানি ম্যাথিল্ড। একই অনুষ্ঠানে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভাও ইউনূসের সঙ্গে পৃথক সাক্ষাতে মিলিত হন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টায় নিউইয়র্কে পৌঁছান। তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিশ্বনেতা, রাজপরিবারের সদস্য এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে এই ধারাবাহিক বৈঠকগুলোকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কূটনৈতিক মহল মনে করছে, এসব সাক্ষাৎ বাংলাদেশের বৈশ্বিক অবস্থান ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে ইতিবাচক প্রভাব ফেলবে।

প্রধান উপদেষ্টা ইউনূস জাতিসংঘ অধিবেশনে বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক ছাড়াও একাধিক আন্তর্জাতিক সেশনে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *