পোস্ট ডিলিট করে দুঃখপ্রকাশ এনসিপি নেতা মাহিনের

বাংলাদেশ রাজনীতি

রাজধানীর গুলশান এলাকার একটি বাসায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া আবদুর রাজ্জাক বিন সুলাইমান পুলিশ সংস্কার কমিশনের সদস্য দাবি করে রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার।

কিন্তু পরে সেই পোস্টটি ডিলেট করে বিকালে দেওয়া নতুন এক পোস্টে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য ক্ষমা চেয়েছেন তিনি।  এই এনসিপি নেতা জানান, আব্দুর রাজ্জাক নামে গ্রেফতার ব্যক্তি পুলিশ সংস্কার কমিশনের কোনো সদস্য নন। পুলিশ সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধির নাম জারিফ।

মাহিন সরকার লেখেন, ‘পূর্ববর্তী পোস্টে একটি বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য দুঃখিত। আব্দুর রাজ্জাক নামে গ্রেফতারকৃত ব্যক্তি পুলিশ সংস্কার কমিশনের কোনো সদস্য নন। পুলিশ সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধির নাম জারিফ। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ামাত্রই পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে। আমার ভুল তথ্যের কারণে যে বা যারা মনোক্ষুণ্ন হয়েছে তাদের প্রতি আবারও ক্ষমাপ্রার্থনা করছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *