তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ৭ দলের নেতারা

প্রচ্ছদ রাজনীতি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অন্তত সাতটি রাজনৈতিক দলের নেতারা সাক্ষাৎ করেছেন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে অবস্থিত দলটির চেয়ারম্যানের কার্যালয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।

এর মধ্যে ছিলেন বাংলাদেশের জাতীয় পার্টি, জনঅধিকার পার্টি, ন্যাপ ভাসানী, আমজনতা দল ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দ এবং গণফোরাম ও গণতান্ত্রিক বাম ঐক্যের নেতৃবৃন্দ।

নিজ নিজ দলের পক্ষে নেতৃত্ব দেন আন্দালিব রহমান পার্থ, মিয়া মসিউজ্জামান, আজহারুল ইসলাম, ইসমাইল হোসেন সম্রাট, এ কে এম আশরাফুল হক, সুব্রত চৌধুরী ও হারুন চৌধুরী।

এদিন পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্যরাও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ বৈঠকে সংগঠনটির নেতৃত্ব দেন সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *