তানজিদের ফিফটিতে এগোচ্ছে দল

খেলা

সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে শুরুতে ব্যাট করে ৭ উইকেটে ১৩২ রান করেছে শ্রীলঙ্কা। জবাবে ইনিংসের প্রথম বলে পারভেজ ইমন ফিরলেও ওপেনার তানজিদ তামিম ও তিনে নামা লিটন দাস ভালো জুটি দেন। লিটনের বিদায়ে ৭৪ রানের ওই জুটি ভাঙলেন তানজিদ ফিফটি করে এগিয়ে নিচ্ছেন দলকে। 

বাংলাদেশ ১৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৬ রানে ব্যাট করছে। তানজিদ ৪৩ বলে ছয়টি ছক্কা ও এক চারের শটে ৭২ রান করেছেন। তার সঙ্গী তাওহীদ হৃদয়। লিটন দাস ২৬ বলে দুই চার ও এক ছক্কায় ৩২ রানে আউট হয়েছেন। 

এর আগে লঙ্কানদের হয়ে পাথুম নিশাঙ্কা দলের পক্ষে ৩৯ বলে সর্বাধিক ৪৬ রান করেন। তার ব্যাট থেকে চারটি চারের শট আসে। কামিন্দু মেন্ডিস ১৫ বলে একটি করে চার ও ছক্কায় ২১ রান ও েদাশুন শানাকা ২৫ বলে ৩৫ রানের হার না মানা ইনিংস খেলেন। চারটি চার ও দুটি ছক্কা মারেন তিনি। 

প্রথম ওভারে উইকেট নেওয়া শরিফুল শেষ পর্যন্ত ৪ ওভারে ৫০ রান দিয়েছেন। মেহেদি ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৪ উইকেট নেন। মুস্তাফিজের ৪ ওভার থেকে ১৭ রান নিয়ে ১ উইকেট দেয় লঙ্কানরা। রিশাদ ৪ ওভারে ২০ ও তানজিম সাকিব ২ ওভারে ২৩ রান হজম করেছেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *