
ওল্ডহ্যাম প্রতিনিধি:
যুক্তরাজ্যের ওল্ডহ্যামে জগন্নাথপুর প্রবাসী সংঘ (JPS)-এর নির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা গত রাতে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মওদুদ আহমেদ এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক গোলাম মওলা চৌধুরী(নিক্সন)।
সভায় আসন্ন JPS Blackpool Community Wellbeing Day Trip-এর সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণকারীদের ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বণ্টন এবং সফল বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নির্বাহী কমিটির সদস্যদের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়।
সভায় আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা নিয়ে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নতুন ওয়েবসাইট উদ্বোধন, সদস্য নিবন্ধন কার্যক্রম সম্প্রসারণ, কমিউনিটি কফি মর্নিং, মানসিক স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি, প্রবীণদের জন্য সহায়তা কার্যক্রম, ডিজিটাল দক্ষতা উন্নয়ন, স্বেচ্ছাসেবক উন্নয়ন কর্মসূচি, স্বাস্থ্য ও ওয়েলবিয়িং কার্যক্রম এবং পরিবারভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া কমিউনিটির উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, একাকীত্ব দূরীকরণ এবং মানসিক সুস্থতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে—এমন বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সরকারি ও দাতব্য সংস্থার অনুদান (Grant) সংগ্রহের উদ্যোগ আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।

সভায় নির্বাহী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকরা উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন গঠনমূলক মতামত ও পরামর্শ প্রদান করেন। উপস্থিত সদস্যরা JPS-কে একটি আধুনিক, সক্রিয় ও সেবামূলক কমিউনিটি সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় সংগঠনের কার্যক্রম, অগ্রগতি এবং আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশ নেন- সংগঠনের সাবেক চেয়ারম্যান আফসর শামিম, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল কাইয়ুম কামালী, ভাইস চেয়ারম্যান তকলিছ মিয়া , ভাইস চেয়ারম্যান রাজা মিয়া , ভাইস চেয়ারম্যান সব্বির আহমেদ খান, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেইন, যুগ্ম সাধারণ সম্পাদক মুসলিম উদ্দীন, কোষাধ্যক্ষ খালেদ আহমেদ, সহ কোষাধ্যক্ষ আখলাকুর রনমান চৌঃ রুবেল, সাংগঠনিক সম্পাদক আহমেদ আলী,শিক্ষা বিষয়ক সম্পাদক মামুন মিয়া , নির্বাহী সদস্য নাজমুল হোসেইন সহ অন্যান্যরা।
সভা শেষে সভাপতি সকল সদস্য ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
