ছাত্রলীগের তাণ্ডব: গণঅভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধের আহ্বান ইশরাকের

প্রচ্ছদ রাজনীতি

গণঅভ্যুত্থানের সকল শক্তি ও সমর্থককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজ (বুধবার, ১৬ জুলাই) রাত ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার বিষয়ে নিন্দা জানিয়ে দেয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।



ফেসবুক পোস্টে তিনি লেখেন, গোপালগঞ্জে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) এর শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও গণহত্যাকারী আওয়ামী লীগের বাঁধা প্রদান, হামলা এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, গাড়িতে আগুন দেয়াসহ সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ রকম একটি পরিস্থিতিতে গণঅভ্যুত্থানের সকল শক্তি ও সমর্থককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।’



পোস্টে তিনি লেখেন, ‘নিজেদের একে অপরের শত্রু হিসাবে চিহ্নিত করে আওয়ামী দানবকে পুনর্গঠনের সুযোগ না করে দেই। বোধকরি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের শত্রু কারা সেটি আবারও স্পষ্ট হয়েছে।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *