চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতা গ্রেফতার

বাংলাদেশ

রাজধানীর গুলশান-২ নম্বর ৮৩ নং রোডে একটি বাসায় চাঁদাবাজি করতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ জুলাই) রাতে গুলশান পুলিশের হাতে গ্রেফতারকৃতরা হলেন, আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদ, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, ইব্রাহিম হোসেন, এবং আমিনুল ইসলাম।

এ ঘটনায় ভূক্তভোগী সিদ্দিক আবু জাফর গুলশান থানায় একটি অভিযোগ দিয়েছেন। পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা একটি রাজনৈতিক দলেরও সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *